সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (MP Abhishek Banerjee) ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামললাটি কাল, বৃহস্পতিবার শুনবেন বিচারপতি কৃষ্ণ রাও (Justice Krishna Rao)। বুধবার মামলাটির শুনানি ছিল। বিচারপতি ২৪ ঘন্টার মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টের রিপোর্ট দিতে বলেছেন। বৃ্‌হস্পতিবার (Thursday) সেই রিপোর্ট হাতে নিয়েই মামলাটির শুনানি হবে। উল্লেখ্য, বিদেশে চিকিৎসা করতে যাওয়ার জন্য বারবার কোর্টে গিয়ে বাধা দিয়েছে তদন্তকারী এজেন্সি। 

সুপ্রিম কোর্ট (Supreme Court) তাঁকে এ ব্যাপারে ছাড়পত্র দেওয়ার পরেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। অর্থাৎ, যেভাবেই হোক অভিষেককে বাধা দেওয়ার চেষ্টা এজেন্সির তরফে জারি রয়েছে। কিন্তু কোন কারণে এই বাধা, তার কোনও যথার্থ কারণ নেই অভিযোগকারীদের। সুপ্রিম কোর্টে বিদেশে যাওয়ার অনুমতি পাওয়ার পরেই রটিয়ে দেওয়া হয়, ২৫টি ব্যাগ নিয়ে পরিবারসহ অভিষেক দেশ ছেড়েছেন। বিজেপির মুখপাত্র প্রকাশ্যে এই দাবি জানান। যদিও ঘটনায় সত্যতা মোটেই ছিল না।