স্বাধীনতা দিবসের দিন (Independence Day) কলকাতার আশুতোষ কলেজে (Ashutosh College) জাতীয় পতাকা উত্তোলনের সময় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ (TMCP) ও এবিভিপির মধ্যে গন্ডগোলের জেরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষের মধ্যে বচসা দ্রুত গড়ায় হাতাহাতিতে। ABVP-র অভিযোগ টিএমসিপি-র সদস্যরা বাইরে থেকে লোক নিয়ে এসে গন্ডগোল বাধানোর চেষ্টা করেছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তরফে বলা হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের নামে গুন্ডামি করতে চাইছে বিজেপি (BJP)। এরপরই উত্তেজনার বাড়তে থাকে। ভবানীপুর থানার (Bhawanipur Police Station) সামনে গিয়েও বিক্ষোভ দেখান ABVP সদস্যরা।
আশুতোষ কলেজে পতাকা উত্তোলনের সময় উত্তেজনা, ভবানীপুর থানায় বিক্ষোভ ABVP-র
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













