ইট- কাঠ-পাথরের ব্যস্ত শহুরে জীবনে সবুজের ছোঁয়া পৌঁছে দিতে এবং পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরার লক্ষ্য নিয়ে কলকাতার অ্যাক্রোপলিস মলে (Acropolis Mall) শুরু হয়েছে 'বনমহোৎসব ২০২৬’, চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক (Saltlake WTC) এবং ‘ডালি’-র সহযোগিতায় আয়োজিত এই উৎসবের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।মলের ভেতর তৈরি ‘লিভিং ফরেস্ট লাংস’ ইনস্টলেশন এবং ‘লিভিং প্লেজ ট্রি’-এর মাধ্যমে পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে যা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে।

অ্যাক্রোপলিস মলে আগত ক্রেতারা বলছেন এটা সত্যি এক অভিনব উদ্যোগ। পরিবেশ সম্পর্কে শিশুদের আগ্রহ বাড়াতে এবং সচেতনতার বিষয়টি তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য বন-বিষয়ক ক্যুইজ এবং বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছে। মার্লিন গ্রুপের (Merlin Group) কর্পোরেট জেনারেল ম্যানেজার শুভদীপ বসু এই প্রসঙ্গে বলেন, “স্থায়িত্বকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা এবং শহরের মানুষের সাথে প্রকৃতির সংযোগ স্থাপনই আমাদের লক্ষ্য। প্রকৃতিপ্রেমী সকলকেই ১০ জুলাইয়ের মধ্যে মলে এসে এই সবুজ উৎসবে সামিল হওয়ার আহ্বান জানাই।"