২১ জুলাই শহিদ দিবসের মতোই রানি রাসমণি অ্যাভিনিউতে  ফাঁকা চেয়ারেই সভা করলেন  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। কলেজের ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, দাবি অরূপ রায়ের। রাজ্য সরকারের কাছে এই একই দাবি জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ঋজু দত্তও। 

এই মঞ্চে বক্তৃতা দিয়েছে ফিরহাদ হাকিম, ঋতব্রত নিজে। সকলের মুখে শুধু মমতাপন্থীদের সমালোচনা। কিন্তু রাজ্য সরকারের প্রকল্পগুলির টাকা যে সাধারণ মানুষ পাচ্ছেন না সেই বিষয়ে কোনও কথাই নেই ঋতদের মুখে। ঋতরা যে বিজেপির বি টিম এটা বুঝতে আর বাকি নেই মানুষের। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সেই সভাতেই ভিড় হবে এটাই স্বাভাবিক। 

ছাত্র সংসদ নির্বাচনকে ঋতব্রত শিবির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি জানিয়ে সরাসরি আঙুল তুলেছে পূর্বতন সরকার অর্থাৎ তৎকালীন শাসকদল তৃণমূলের দিকে। তাঁর সাফ বক্তব্য, 'তৃণমূল কংগ্রেস ভুল করেছে। সেই ভুলের উপর দাঁড়িয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে, বিপুল ম্যানডেট।' তৃণমূল হয়ে তৃণমূলকেই দুষেছেন। বিজেপিকে মাথায় তুলেছেন ঋতব্রতরা।