পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই তুলে দিল। শনিবার এলাকায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে নজিরবিহীন অশান্তি সৃষ্টি করল বিজেপি প্রার্থীর অনুগামীরা। তৃণমূলের অভিযোগ, নিশ্চিত পরাজয় জেনে এবং সায়ন্তিকার জনপ্রিয়তায় ভয় পেয়েই এখন এলাকায় গুন্ডামি ও অশান্তির পথ বেছে নিয়েছে বিজেপি।
Sponsored

তৃণমূল সূত্রের খবর, বরানগরের বিভিন্ন মোড়ে শান্তিপূর্ণভাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার ও ফ্লেক্স লাগানোর কাজ করছিলেন দলীয় কর্মীরা। অভিযোগ, সেই সময় বিজেপি প্রার্থীর অনুগামীরা অতর্কিতে সেখানে পৌঁছে পোস্টার লাগাতে বাধা দেয়। প্রতিবাদ জানালে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় তারা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিদায়ী বিধায়িকা তথা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ শানিয়েছেন বিজেপি শিবিরের দিকে। তাঁর বক্তব্য, “বিজেপি প্রার্থী বুঝতে পেরেছেন যে এখানকার মাটি তাঁদের পায়ের নিচ থেকে সরে গিয়েছে। হার নিশ্চিত জেনেই এখন বহিরাগতদের নিয়ে এসে বরানগরকে অশান্ত করার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। আমাদের কর্মীদের ওপর এই কাপুরুষোচিত হামলা আসলে তাঁদের দেউলিয়া রাজনীতিরই বহিঃপ্রকাশ।” সায়ন্তিকা আরও যোগ করেন, “ভয় দেখিয়ে বরানগরের মানুষকে দমানো যাবে না। ব্যালট বক্সেই এর যোগ্য জবাব দেবেন সাধারণ মানুষ।”
তৃণমূল শিবিরের আরও যুক্তি, এলাকায় সায়ন্তিকার ব্যাপক প্রচার ও মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে বিজেপি প্রার্থীর রাতের ঘুম উড়েছে। আর সেই হতাশা থেকেই এলাকাকে রণক্ষেত্রে পরিণত করার নীল নকশা তৈরি করা হচ্ছে। ঘটনার পর থেকে গোটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। শান্তি বজায় রাখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ও আধাসেনা।
আরও পড়ুন - ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

বাড়ছে রেকের সংখ্যা, কলকাতা মেট্রোর ব্লু- গ্রিন লাইনে সময়সূচিতেও পরিবর্তন
1h ago

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
15h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
18h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
23h ago
More from মহানগর
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
2d ago
