আলিপুর জেলা আদালতে হেনস্থার শিকার হওয়ার পর অরূপ বিশ্বাসের (Arup Biswas) প্রাণনাশের অভিযোগ উঠেছিল। এরই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Sougata Bhattacharya) এজলাস আগামী ২৩ জুলাই পর্যন্ত অরূপের বিরুদ্ধে কোনও রকম কঠোর আইনি পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়ে পরে আলিপুর জেলা আদালতে পৌঁছনোর পর মঙ্গলবার অরূপকে ঘিরে ঘিরে হেনস্থা করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই দ্রুত শুনানির আর্জি জানান তাঁর আইনজীবী। বিচারপতি ভট্টাচার্য বলেন যখন রক্ষাকবচ রয়েছে তাহলে নতুন করে জরুরি শুনানির প্রয়োজনীয়তা কোথায়? আইনজীবী কিশোর দত্ত (Kishore Dutta) জানান, আদালত চত্বরে তাঁর মক্কেলের হেনস্থা হয়েছে তাই অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন। এরপরই বিচারপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অন্তর্বর্তী সুরক্ষা বহাল রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি জানিয়ে দেন এই মামলার প্রেক্ষিতে আগামিতে কোনও আইনি পদক্ষেপ করতে হলে সবার আগে তা হাইকোর্টকে জানাতে হবে।















