অভিষেকের বাড়িতে 'গুন্ডা-হানা'! কোথায় পুলিশ? প্রশ্ন ক্ষুব্ধ সাংসদের

শান্তিনিকেতনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সাতসকালে দুষ্কৃতী হামলা! রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে প্রশ্ন তুলে এ দিন রাতেই নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার বিবরণ দেন অভিষেক। একইসঙ্গে রাজ্যের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান তিনি।
Sponsored

অভিষেক তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপির গুন্ডারাজের অধীনে বাংলায় হিংসা আজ সম্পূর্ণ স্বাভাবিক রূপ ধারণ করেছে।' তিনি জানান, মঙ্গলবার সকালে এক ব্যক্তি তাঁর শান্তিনিকেতন বাসভবনের সামনে এসে প্রথমে বাইক থামান। এর পর বারবার তাঁর বাড়ি লক্ষ্য করে বড় পাথর ছুঁড়তে থাকেন। যার ফলে বাড়ির ফার্স্ট ফ্লোরের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়।
তিনি লেখেন, 'এটি কেবল আইন-শৃঙ্খলার অবনতি নয়। এটি হিংসার এক বিপজ্জনক প্রাতিষ্ঠানিকীকরণ।' তাঁর প্রশ্ন, 'পুলিশ তখন কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতী এমন ঔদ্ধত্যপূর্ণ হামলা চালাল এবং সম্পূর্ণ পার পেয়ে অনায়াসে চলে গেল?'
অভিষেকের সংযোজন, 'আজকের বাংলার এটাই এক ভয়ঙ্কর বাস্তব। এমন এক শাসনব্যবস্থা যা হিংসাকে স্বাভাবিক করে তুলেছে। গুন্ডাদের ক্ষমতায়ন করেছে। এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে অপরাধমূলক কাজে লিপ্ত ব্যক্তিরা চরম আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কারণ তাঁরা বিশ্বাস করে যে সরকার তাঁদের রক্ষা করবে।
সদ্য পাস হওয়া 'পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬' কি বিজেপি সমর্থিত অপরাধীদের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে বলে প্রশ্ন অভিষেকের। পাশাপাশি, বাংলায় অবনতি দেখে স্তব্ধ, বিচলিত এবং গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ভোটে তৃণমূলের ভরাডুবির পরেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে কড়া নিরাপত্তা প্রত্যাহার করা হয়। তাঁর বাড়ির সামনে থেকে যেমন গার্ডরেল প্রত্যাহার করা হয়, বের করে নেওয়া হয় বাড়ির ভিতরের স্ক্যানারও। প্রত্যাহার করে নেওয়া হয়, জেড প্লাস নিরাপত্তা। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস থেকেও সরিয়ে নেওয়া হয় নিরাপত্তাও।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
7h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
10h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
12h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
14h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
