তোলাবাজি সিন্ডিকেট চক্রে SIT-র স্ক্যানারে দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) সহযোগীরা। তদন্তের স্বার্থে এবার বিধাননগর এলাকার তিন প্রাক্তন কাউন্সিলরকে নোটিশ পাঠিয়ে তলব করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রমোটিং প্রজেক্টে ভয় দেখিয়ে তোলা আদায় করা হতো। টাকা না দিলে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি মারধরও করা হত। এই কাজে দেবরাজকে সাহায্য করতেন তার ছায়াও সঙ্গী রতন মৃধা (Ratan Mridha), এমনটাই জানতে পেরেছে পুলিশ। শনিবার তাঁকেও তলব করা হয়েছে।

বাগুইআটি থানার পুলিশ (Baguiati Police) খুঁজে পাওয়া খবর অনুযায়ী, টাকা আদায় সংক্রান্ত কাজে মধ্যস্থতা করতেন বিধাননগরের তিন প্রাক্তন কাউন্সিলরের। তদন্তে উঠে এসেছে মণীশ মুখোপাধ্যায়, গোপাল বাগুই ও বিনু মণ্ডলের নাম। দেবরাজের দুর্নীতির এই চক্রে সিটের স্ক্যানারে ৩০ জন তৃণমূলের কাউন্সিলর তথা নেতাদের নাম রয়েছে বলে অভিযোগ সূত্রের।