তারাতলার ঘটনায় ব্যথিত, 'প্রায়শ্চিত্ত' করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে ভুগছেন। তিনি এতটাই ব্যাথিত যে এবার প্রায়শ্চিত্ত করার জন্য তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে দিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় 'আমি বেইমান নই' শীর্ষক দলীয় কর্মীসভায় যোগদান করেছিলেন। রাতে হঠাৎ করে তাঁর মনে হয়েছে ঘাসফুল শিবিরে আর থাকা যায় না, অতএব পদত্যাগের সিদ্ধান্ত।
Sponsored

বিধানসভায় দাঁড়িয়ে তারাতলা বিপর্যয়ের জন্য তৃণমূলকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বিল্ডিং প্ল্যানে প্রাক্তন মেয়রের সইও দেখিয়েছেন তিনি। এরপর গ্রেফতার হয়েছেন ফিরহাদের প্রাক্তন ওএসডি কালিচরণ। এরপরও সন্ধ্যায় উত্তর কলকাতায় আয়োজিত তৃণমূলের কর্মী সভায় উপস্থিত ছিলেন বিশ্বরূপ। সেখান থেকে ফিরে রাতে হঠাৎ করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। তারাতলা ও গার্ডেনরিচ বিপর্যয়ের প্রসঙ্গ উল্লেখ করে জোড়াফুল শিবিরের গাফিলতির দিকে আঙুল তোলেন তিনি। এতটাই ব্যাথিত হয়েছেন যে আর দলের সঙ্গে থাকা যাবে না বলে সিদ্ধান্ত নেন। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস ও জোড়াফুলের সঙ্গে আর নিজেকে জড়িয়ে রাখতে চাই না। যা করেছি ভুল করেছি। আগামী দিনে হয়তো তার প্রায়শ্চিত্ত করতে হবে।" এরপরই রাজনৈতিক মহলে জোর জল্পনা, তাহলে কি 'প্রায়শ্চিত্ত' করার জন্য পদ্মফুলে যোগদান নিশ্চিত করে ফেলেছেন প্রাক্তন কাউন্সিলর, নাকি রাজনীতি ছাড়বেন - উত্তরটা হয়তো খুব দ্রুতই স্পষ্ট হয়ে যাবে। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, তারাতলার ঘটনায় বিশ্বরূপ কষ্ট পেয়েছেন। আমরাও শকড। দল ছাড়ার বিষয়টা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আমার বন্ধু স্থানীয়, সময় করে নিশ্চয়ই কথা বলব।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
7h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
10h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
12h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
14h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
