Site Logo

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

EBBS Desk·
হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের জেদই বজায় রাখল বিজেপি। দখল করল হাওড়ার মঙ্গলাহাট। সোমবার পুলিশকে দিয়ে হুমকি দিয়ে বলা হল ফুটপাথ দখল করে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের ব্যবসা করা চলবে না। এরপর রাতে রাজ্য বিজেপির শীর্ষস্তর থেকে ব্যবসায়ী সংগঠনের কাছে ফতোয়া আসে মঙ্গলবার প্রশাসনের সঙ্গে বৈঠক করে যেমন ফুটপাথে ব্যবসা তেমনটাই চালিয়ে যেতে। সেই অনুযায়ী মঙ্গলবার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা হাওড়া সিটি পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের শেষে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়, ভারতীয় লঘু উদ্যোগ নামে বিজেপির একটি ব্যবসায়ী সংগঠন এখানকার ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়ে তাদের সংগঠন তৈরি করবে। তাদের নির্দেশ অনুযায়ী এখানে ব্যবসায়ীরা ব্যবসা করবেন।

Sponsored

Sranchi In Article

হাওড়ার মঙ্গলাহাট কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মলয় দত্ত জানান, ‘আগের মতোই যেমন সোম ও মঙ্গলবার হাট বসত তেমনি চলবে। শুধু রাস্তার ওপর বসা যাবে না। ফুটপাতের ওপর একেবারে দেওয়াল ঘেঁষে বসে বেচাকেনা করতে হবে। পুরো ফুটপাথ জুড়ে রাখা যাবে না। অবশ্য আমাদের ব্যবসায়ীরা তেমনটাই করতেন। তারপরেও মঙ্গলবার থেকে হাট তুলে দেবার প্রশাসনিক ফতোয়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। প্রায় ১০-১২ হাজার ব্যবসায়ী চরম অনিশ্চয়তার মুখে পড়ি। আমরা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাই। এরপর তাঁর আপ্ত সহায়ক আমাদের জানান সোমবার ও মঙ্গলবার যেমন মঙ্গলাহাট যেমন চলে তেমন চলবে। তবে এদিন আমাদের প্রশাসনের সঙ্গে বৈঠক করতে বলা হয়। সেই অনুযায়ী আমরা বৈঠক করি। সেখানে ঠিক হয় রাস্তায় ব্যবসা করা যাবে না। ফুটপাথের এক পাশে দেওয়াল ঘেঁষে পশরা সাজিয়ে ব্যবসা করতে হবে। পাশাপাশি এটাও ঠিক হয় বিজেপির একটি ব্যবসায়ী সংগঠন ভারতীয় লঘু উদ্যোগ এখানকার ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হবেন। তাদের কথামতোই এখন থেকে চলতে হবে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের।

আরও পড়ুন- লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from মহানগর

View All →