বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গাপুজো (Durga Puja)। এই পুজোর আয়োজনকে কেন্দ্র করে বাঁধল অশান্তি। উত্তর কলকাতার (North Kolkata) একটি পুজোর দখল নিয়েই বিজেপির দুই দলের মধ্যে কোন্দল। থানার মেন গেটে পড়ল তালা। চলল বিক্ষোভ, হুঁশিয়ারি। এর কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Trinamool Congress MLA from Beleghata, Kunal Ghosh)। এখনও গ্রেফতারি নেই এই ঘটনায়।
জোর করে ক্ষমতায় এসেও শান্তি নেই। দিকে দিকে বিজেপির গোশঠীকোন্দল অব্যাহত। ঘটনাটি এন্টালি থানা এলাকার। অভিযোগ, কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে (Padmapukur Park) দুর্গাপুজোর আয়োজন নিয়ে বিজেপিরই দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি তৈরি হয়। গত ১২ এই পার্কে দুর্গাপুজোর খুঁটিপুজো করেন স্থানীয়রা। এরপর ১৪ অগাস্ট রাতে অভিযোগ ওঠে, কেউ পার্কের ভিতরে ঢুকে সেই খুঁটি উপড়ে দেয়। পার্কের সব গেটে তালা লাগানো হয়। কিন্তু কলকাতা পুরসভার পার্কে তালা ঝুলিয়ে রাখছে কারা? এই নিয়ে একে অন্যের দিকে আঙুল তুলছে বিজেপির দুই দল।
এরপরেই এন্টালির বিজেপি নেতা সুদীপ রামের (BJP leader Sudip Ram) নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। এরপরই থানার ভিতরে কর্তব্যরত পুলিশদের আটকে বাইরে থেকে হুমকি হুঁশিয়ারি দিতে থাকেন তিনি ও তাঁর দাদা দিলীপ রাম। এই ঘটনার পিছনে বিজেপিরই আরেক গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করে সুদীপ-গোষ্ঠী। ঝামেলা চলম পর্যায় যাওয়ায় এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করা হয়েছে।
থানার ভিতরে পুলিশকে আটকে রাখা নিয়ে কুণাল বলেন, "থানাতে তালা ঝোলাল এবং সেই অবস্থায় পুলিশ ভিতরে আটকে রইল, থানার কাজকর্ম আটকে রইল। বাইরে থেকে তাদের সরানো হল না। আমাদের প্রশ্ন হচ্ছে, এখনও একজনও কেন গ্রেফতার হল না?'
















