Site Logo

পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ! উড়ে গেল ক্লাবঘরের টিনের চাল 

EBBS Desk·
পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ! উড়ে গেল ক্লাবঘরের টিনের চাল 

শনিবার সকালে পাইকপাড়ায় বিস্ফোরণ (Blast in Paikpara), সকাল ছটা নাগাদ বন্ধ ক্লাবঘরে বিকট শব্দে চাঞ্চল্য এলাকায়। চোখের নিমেষে উড়ে গেল টিনের চাল। আগুন লেগে ক্ষতিগ্রস্ত ক্লাবঘরের একাংশ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। মজুত বোমা (Bomb blast) থেকেই বিস্ফোরণ বলে অনুমান স্থানীয়দের। কীভাবে বোমা এল তা খতিয়ে দেখা হচ্ছে।

Sponsored

Sranchi In Article

এলাকাবাসী বলছেন, পাইকপাড়ার ১/২ সি গাঙ্গুলিপাড়া লেনে বন্ধ থাকা ক্লাবে ভোর প্রায় সোয়া ছটা পনেরো আচমকা বিস্ফোরণ হয়। প্রথমে এলাকার বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ঘটনাস্থলে পৌঁছায় দমকল।পরে সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দলও পৌঁছায়। ক্লাবঘরের ভিতরে এখনও কিছু তাজা বোমা থাকতে পারে বলে অভিযোগ। নে পথে প্রোমোটিং বিবাদ থাকতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। আশঙ্কার কথা মাথায় রেখে গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তার কারণে আপাতত ক্লাবঘরের আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। হতাহতের কোনও খবর মেলেনি। চিৎপুর থানার পুলিশ (Chitpur Police Station) তদন্ত শুরু করেছে।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from মহানগর

View All →