সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে মার্লিন গ্রুপ (Merlin Group)এবং সিবিআরই যৌথভাবে অ্যাক্রোপলিস মলে একটি রক্তদান শিবিরের (Blood Donation Camp)আয়োজন করেছে। এই উদ্যোগে 'সাসটেইনেবিলিটি পার্টনার' হিসেবে যুক্ত ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক (WTC Saltlake)। অ্যাক্রোপলিস অফিসের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই শিবিরে মোট  ৪৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন।   

'ন্যাশনাল থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি' (National Thalassemia Welfare Society) এবং কলকাতার 'ফেডারেশন অফ ব্লাড অর্গানাইজেশনস অব ইন্ডিয়া'র (Federation of Blood Organizations of India) সহযোগিতায় এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ানো। সংগৃহীত রক্ত সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক দ্বারা থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে। পুনে, গুরগাঁও ও বেঙ্গালুরুর পর এবার কলকাতায় সফলভাবে এই শিবিরের আয়োজন করল সিবিআরই। এই উদ্যোগ প্রসঙ্গে মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার (রিটেল অ্যান্ড হসপিটালিটি) শুভদীপ বসু বলেন, "রক্তদান জীবনদায়ী মহৎ কাজ। বাণিজ্যিক সাফল্যের বাইরে গিয়ে সমাজের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। এই মহৎ উদ্দেশ্যে যুক্ত হওয়ার জন্য আমরা সিবিআরই, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক এবং ন্যাশনাল থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।"