বিজেপির বাধাতে কাজ হল না। ৮ জুলাই, বুধববার কলকাতা হাই কোর্টের(Calcutta High Court ) নির্দেশে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের(TMC)। শর্ত সাপেক্ষে তৃণমূলকে মিছিলের অনুমতি দিল আদালত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে থাকার সম্ভাবনা প্রবল।
হাইকোর্ট থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, "আগামিকাল শর্ত সাপেক্ষে তৃণমূলকে মিছিলের অনুমতি দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এই রায় দিয়েছেন। তৃণমূলের ছাত্র-যুবর এই প্রতিবাদ মিছিল হবে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত একটি লেন/ফ্ল্যাঙ্ক খোলা রাখতে হবে। দুপুর আড়াইটে থেকে সাড়ে চারটে পর্যন্ত এই মিছিল হবে।"
কালীঘাট তৃণমূলের অভিযোগ ছিল, বুধবার তাদের যে মিছিল করার পরিকল্পনা রয়েছে, তাতে অনুমতি দিচ্ছে না পুলিশ। কী নিয়ে মিছিল, তা বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কি না, এ সব যদিও স্পষ্ট নয়। সূত্রের খবর, মিছিলে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
বারুইপুরে নাবালিকা ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সোমবার রাস্তায় নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাটে নিজের বাসভবনের সামনে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি। বাড়ি থেকে বেরোতেই গলির মুখে তৃণমূলনেত্রীর মিছিল আটকে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও সেই বাধা টপকে, ব্যারিকেড টপকে মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যায় সেই মিছিল।

এই মিছিল থেকেই ২১শে জুলাইয়ের প্রস্তুতিও শুরু করে দিতে পারে তৃণমূল। শহিদ দিবসের রূপরেখাও তৈরি হতে পারে এই মিছিল থেকেই।















