সোমবার সপ্তাহের শুরুর দিনেই যোধপুর পার্ক বয়েজ স্কুলের(Jodhpur Park Boys School) সামনে ব্যাপক উত্তেজনা। প্রায় শখানেক অভিভাবক স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগের কেন্দ্রবিন্দুতে স্কুলের এক শিক্ষক।
এদিন সকালে যোধপুর বয়েজ স্কুলে (Jodhpur Park Boys School) অভিভাবক-স্কুল কর্তৃপক্ষের মধ্যে অশান্তির সূত্রপাত হয়।সরকারি নির্দেশিকা অনুসারে, স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। কিন্তু, কিন্তু সরকারি নির্দেশ অমান্য করেই প্রাইভেট টিউশন পড়াচ্ছিলেন যোধপার্ক বয়েজ স্কুলের এক শিক্ষক। শুধু তাই নয় স্কুলের শিক্ষার্থীদের তাঁর কাছেই টিউশন পড়ানোর জন্য চাপও দিচ্ছিলেন বলে অভিযোগ।
একইসঙ্গে বিদ্যালয়ের মর্নিং সেকশনের ইনচার্জের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে আজ সকালে স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।অভিভাবকরা স্কুলের গেটের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গেট ধরে টানাটানি শুরু হয় এবং স্কুল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।















