শুক্রবার রাত আটটা থেকে ৬০ ঘণ্টার জন্য বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার (Chingrighata Flyover)। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুরসভা পুলিশ (Kolkata Police)। সোমবার (১৩ জুলাই) সকাল আটটার পর ফের উড়ালপুল দিয়ে যান চলাচল করবে। উইকেন্ডে বিকল্প পথ ব্যবহার করতে হবে যাত্রীদের। মেট্রোর কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
জুলাইয়ের প্রথম সপ্তাহে ফ্লাইওভার বন্ধের সিদ্ধান্ত নেয়া হলেও পরে তা স্থগিত করা হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী, চিংড়িঘাটা মেট্রোর কমলা লাইনে সেগমেন্ট লঞ্চের কাজের জন্য ১০ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে সল্টলেকমুখী যানবাহনগুলি বেলেঘাটা মেন রোড ও বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ে হয়ে সল্টলেকের দিকে যেতে পারবে।















