কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কেন্দ্র রাজ্য সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে যাতে কোনও ত্রুটি না থাকে তার খুঁটিনাটি আলোচনায় দুই কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব (আয়ুষ মন্ত্রী) মনসুক মান্ডব্যর (ক্রীড়ামন্ত্রী) সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যও(Shamik Bhattacharya)।
Sponsored

পশ্চিমবঙ্গের প্রথম বার বিজেপি সরকার গঠন হওয়ার পর রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাতে কেন্দ্রের তরফে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান কলকাতায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নবান্ন (Nabanna) সূত্রে খবর মূল অনুষ্ঠান ব্রিগেডে করার চেষ্টা হচ্ছে। তবে রেড রোডের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।দু’একদিনের মধ্যেই সমগ্র অনুষ্ঠানের কর্মসূচি চূড়ান্ত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যোগ দিবস রাজ্যে এমনভাবে উদযাপিত হোক যাতে গোটা বিশ্বে দৃষ্টান্ত তৈরি হয়। প্রায় লক্ষাধিক মানুষ মহানগরীর এই আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের জন্য ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি’-র (National Institute of Homeopathy) ডিরেক্টর ডা. প্রলয় শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রস্তুতি ঘিরে চূড়ান্ত তৎপরতা রাজ্য প্রশাসনের।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
11h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
14h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
16h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
18h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
