রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা। কথায় আছেন রথ টানলেই দুর্গা আসে, রথযাত্রা থেকেই বাংলায়  উৎসবের মরশুমেও ঢাকে কাঠি পড়ে যায়।   পরিবর্তনের বাংলায় বদলে যাচ্ছে ইসকনের(ISKON) রথযাত্রার মুখ্য অতিথিও। এবার ইসকনের রথের ৫৫ বছর। 

আগামী ১৬ জুলাই(বৃহস্পতিবার) তিথি মেনেই হবে ইসকনের (ISKON) রথযাত্রা। এবার রথের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikary )।  দক্ষিণ কলকাতায় ইসকনের কার্যালেয়র সামনে বেলা ১১টা ৪৫ নাগাদ উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী, তিনিই রথের রশিতে টান দিয়ে সূচনা করবেন। আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। একাধিক বিগ্রহ দর্শন থেকে শুরু করে আচার মেনে রথের রশিতে টান, সবটাই হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। শুভেন্দু অধিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে খবর।

 বিগত ১৫ বছর ধরে ইসকনের রথের সূচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার  সেই ভূমিকায় দেখা যাবে শুভেন্দু অধিকারীকে। ইসকনের তরফে এই রথযাত্রা উপলক্ষ্যে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানেই ইসকনের পক্ষ থেকে রথযাত্রার সূচি ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কলকাতা থেকে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে পার্ক স্ট্রীট মোড় হয়ে ময়দানে মাসির বাড়ি যাবে রথ। ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ময়দানে রথের মেলা বসবে। 

ইসকনের রথযাত্রা কমিটির চেয়ারম্যান অনঙ্গ মোহন দাস এবং ইসকন কলকাতার সম্পাদক অনন্ত ভগবান দাস সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। অনঙ্গ মোহন দাস জানিয়েছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী রথযাত্রা উৎসবের মধ্যবর্তী সময়ে কলকাতা থাকবেন বলে জানতে পারছি। তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণের ভাবনা রয়েছে।”

ইসকনের রথ উপলক্ষ্যে অতীতে প্রচুর ভক্ত সমাবেশ হয়েছিল কলকাতাতে, এবারও তার ব্যতিক্রম হবে না বলেই জানানো হয়েছে। শুধু দেশের বিভিন্ন রাজ্য থেকে নয়, বিদেশ থেকেও ভক্তরা রথযাত্রার  উৎসবে অংশ নেবেনে বলে ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে।