দেশের ৮০ তম স্বাধীনতা দিবস (80th Independence Day) উপলক্ষে বদলের বাংলায় প্রথমবার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বেজে উঠলো, বন্দেমাতরম (Vandemataram) গানের সুর, তৈরি হল নয়া ইতিহাস। বর্ণাঢ্য কুচকাওয়াজের পর প্রদর্শিত হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ট্যাবলো।
স্বাধীনতা দিবসে রেড রোডে শ্যামাপ্রসাদের ট্যাবলো, ধ্বনিত হল 'বন্দেমাতরম' সুর
Sponsored

স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে শনিবার সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল রেড রোড (Red Road) চত্বর। এবছর পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও।রেড রোডকে ১৩টি জোনে ভাগ করে প্রত্যেক সেক্টরের দায়িত্বে একজন করে ডিসি পদমর্যাদার পুলিশকর্তা মোতায়েন করা হয়। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে পুলিশের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি, ৪০ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। এদিন রেড রোডের অনুষ্ঠানে বারোটি ট্যাবলো প্রদর্শিত হয়। তালিকায় ছিল মিড ডে মিলের জন্য রাজ্য সরকারের নতুন অন্নামৃত প্রকল্প, কন্যারত্ন ও অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির, দুর্গাশক্তি বাহিনী, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার ট্যাবলো।এই প্রথমবার রেড রোডে প্যারেডে কম্যান্ডার এবং সহকারী দু’জনে ছিলেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ ও সেনাব ব্যাটেলিয়ানের মহিলা অফিসারদের বিশেষ উপস্থিতি লক্ষ্য করা যায়।
আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবসের একাধিক অনুষ্ঠান রয়েছে। কোথাও যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে সজাগ নজর রয়েছে প্রশাসনের। কলকাতা শহরজুড়ে টহল দিচ্ছে ন’টি পিসিআর ভ্যান, তিনটি কুইক রেসপন্স টিম। নজরদারির জন্য শহরে ১৯টি পুলিশ পিকেট, মেট্রো স্টেশনে ২৫টি পিকেট বসানো হয়েছে।শহরের ২৩টি গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিংয়ের বন্দোবস্ত রয়েছে। বিভিন্ন বাজার, শপিং মল, তীর্থস্থানে যে কোনওরকম নাশকতা এড়াতে সাদা পোশাকের পুলিশ রাখা হয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













