কলকাতার রবীন্দ্রসদনে (Rabindra Sadan) শনিবার তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) ঘিরে আয়োজিত এক অনুষ্ঠানে হঠাৎই তৈরি হয় সাময়িক উত্তেজনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী। তসলিমা তাঁকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাতেই দর্শকদের একাংশ আপত্তি জানান। মুহূর্তের মধ্যে শুরু হয় হইচই।
জয় গোস্বামী (Joy Goswami) আসন ছেড়ে মঞ্চের দিকে এগোলেও পরিস্থিতি বুঝে আর সামনে না গিয়ে নিজের জায়গায় ফিরে বসে পড়েন। এতে কিছু সময়ের জন্য অনুষ্ঠান থমকে যায়। বক্তব্য রাখতে গিয়ে তসলিমা নাসরিনও মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকেন। পরে পরিস্থিতি শান্ত হলে অনুষ্ঠান আবার শুরু হয়।
তসলিমাকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। তারপরই তিনি উঠে আসেন নিজের বক্তব্য রাখতে। দর্শক আসনে বসে ছিলেন কবি জয় গোস্বামী। তাঁকে দেখতে পেয়ে তসলিমা মঞ্চে আসার জন্য বলেন। কবি মঞ্চে যাওয়ার জন্য উঠলেই দর্শকরা হইচই শুরু করে দেন। এবং বোঝা যায় তাঁর মঞ্চে উঠা দর্শকদের পছন্দ নয়। তাই তিনি মঞ্চে না উঠে আবার নিজের জায়গায় এসে বসে পড়েন।
অনেকের মতে তসলিমাকে নিয়ে জয় গোস্বামীর সবসময় চুপ থাকা এবং গত সরকারের ঘনিষ্ঠ হওয়ার জন্যই হয়ত দর্শকদের এরকম আচরণের কারণ।















