বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে তাঁর সুরে মিশে গেল বাংলার উত্তর থেকে দক্ষিণের বৈচিত্র্যময় সংস্কৃতি। শনিবার সকাল থেকে ব্রিগেডমুখী বাংলা। প্রথম বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আজ সবার নজর ময়দান চত্বরে দিকে। জেলা থেকে দলে দলে পদ্মকর্মী সমর্থকেরা পৌঁছে যাচ্ছেন গৈরিক বাংলার সূচনার সাক্ষী হতে। কারো হাতে গেরুয়া পতাকা, কেউ বাউল বেশে একতারা হাতে পৌঁছে গেছেন ব্রিগেডে। শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে রাখা হচ্ছে কবিগুরুর ছবি। অর্থাৎ এটা খুব স্পষ্ট যে পঁচিশে বৈশাখের আবেগের কথা মাথায় রেখে বাঙালিয়ানা শান দেওয়ার চেষ্টা বিজেপির।মাঠ জুড়ে ঝালমুড়ি-মিষ্টির স্টলে বাড়ছে ভিড়।

Sponsored

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। এই প্রথমবার বাংলার কোনও মুখ্যমন্ত্রী ব্রিগেডের শপথ নেবেন। ভোর থেকেই শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুর থেকে অনুগামীরা আসতে শুরু করেছেন। অন্যান্য জেলা থেকেও ট্রেন-বাসে করে গেরুয়া দলের নেতাকর্মী সমর্থকরা ব্রিগেডে উপস্থিত হচ্ছেন। ভিড় বাড়ছে হাওড়া ফেরিঘাটেও।বাঙালিয়ানের শান দিয়ে আজ বিজেপির অনুষ্ঠানে সব বিধায়করা ধুতি পাঞ্জাবি পরে আসবেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে ব্রিগেডমুখী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী, সকাল সাড়ে নটা নাগাদ গেরুয়া পোশাকে বাড়ি থেকে রওনা দিয়েছেন তিনি। আজ সকাল থেকে ব্রিগেডের ছবিটা একেবারে অন্যরকম। একাধিক মিষ্টির স্টল বসানো হয়েছে যেখানে গেরুয়া রসগোল্লার পাশাপাশি রয়েছে পদ্ম সন্দেশ। কেউ সেজেছেন রাম, কারোর হাতে গদা।বিজেপি অনুগামী সমর্থকরা কেউ শঙ্খ বাজাচ্ছেন, কোথাও আবার ছৌ নাচ-মাদলের সঙ্গে মিশে যাচ্ছে বাউল সুর।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

বাড়ছে রেকের সংখ্যা, কলকাতা মেট্রোর ব্লু- গ্রিন লাইনে সময়সূচিতেও পরিবর্তন
3h ago

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
17h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
20h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
1d ago
More from মহানগর
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
2d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
2d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
2d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
2d ago
