বাংলার আকাশ বাতাসে আগমনীর সুর, শহর সাজছে পুজোর সাজে। পুজো মানেই শুধু ঠাকুর-প্যান্ডেল খাওয়া দাওয়া নয়, বিগত এক দশকে পুজোর সঙ্গে জড়িয়েছে ফ্যাশনও। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে অ্যাক্রোপলিস মলে এক বিশেষ ফ্যাশন শো-এর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন নামী ব্র্যান্ডের নতুন পুজোর পোশাকের সম্ভার ক্রেতাদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শপার্স স্টপ, ডব্লিউ, অরেলিয়া, বিবা, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিজ, লেভাইস, মুফতি, সেলিও, মেট্রো, ইনক ৫, কিংডম অফ হোয়াইট এবং ফ্যাবইন্ডিয়া-র পুজো ল পোশাকের কালেকশন প্রকাশ করা হয়। ফ্যাশন শো-তে মহিলা, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পুজোর পোশাক তুলে ধরা হয়। মহিলাদের জন্য ছিল শাড়ি, লেহেঙ্গা, এথনিক সেটসহ নানা পোশাক। পুরুষদের জন্য ছিল কুর্তা, নেহরু জ্যাকেটসহ বিভিন্ন ধরনের পোশাক। পাশাপাশি আধুনিক পাশ্চাত্য ও ইন্দো-পাশ্চাত্য পোশাকও প্রদর্শিত হয়। শিশুদের জন্য ছিল আলাদা বিশেষ পোশাকের পর্ব।
পাশাপাশি অ্যাক্রোপলিস মলের পুজোর বিশেষ অফার ‘শপিং পে টপিং ৫.০’-ও ঘোষণা করা হয়। গত চার বছর ধরে এই অফার ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয়।এই বছর ১৫,০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে একটি লা ওপালা ডিনার সেট জেতার সুযোগ থাকছে। অন্যদিকে, ২০,০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে জেতা যাবে একটি স্কাইব্যাগস কেবিন ট্রলি।
মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার শুভদীপ বসু বলেন, “আজকের ফ্যাশন শো-এর মাধ্যমে পুজোর নতুন পোশাকের সম্ভার তুলে ধরা হয়েছে। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক ফ্যাশনের সুন্দর মেলবন্ধন দেখা গেছে। ‘শপিং পে টপিং’ অফার পুজোর কেনাকাটার আনন্দ আরও বাড়িয়ে তুলবে।”














