Site Logo

ছুটির সকালে অ্যাকশন মোডে ED, বেহালা থেকে আটক প্রোমোটার 

EBBS Desk·
ছুটির সকালে অ্যাকশন মোডে ED, বেহালা থেকে আটক প্রোমোটার 

রবিবারের সকালে ব্যবসায়ী জয় কামদারের (Joy Kamdar) বেহালার বাড়িতে তল্লাশি অভিযান শেষে তাঁকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আর্থিক তছরূপ মামলায় এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। অভিযুক্তের প্রোমোটারির ব্যবসা রয়েছে। তাঁকে কলকাতার CGO কমপ্লেক্সে নিয়ে  যাওয়া হয়।

Sponsored

Sranchi In Article

ভোটমুখী বঙ্গে অতি সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি এদিন ভোরে জওয়ানদের নিয়ে জয় কামদারের বাড়িতে পৌঁছে যায়। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও সাড়া না মেলায় বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তদন্তকারীদের।জয় মূলত প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত বলে দাবি স্থানীয়দের। এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সম্প্রতি কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই তল্লাশির সূত্র ধরেই উঠে আসে জয়ের নাম। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও ED হাজিরা এড়িয়ে যান প্রোমোটার। এরপরই রবিবার বেহালায় তাঁর বাড়িতে হানা দিয়ে কিছু নথিপত্র নেওয়ার পাশাপাশি অভিযুক্ত জয়কেও আটক করা হয়।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from মহানগর

View All →