তৃণমূল কংগ্রেসের (TMC) ৪৪০ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টে কীসের লেনদেন হয়েছে তা জানতে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার সকাল সকাল সল্টলেক, নিউটাউন, হাওড়া, লালবাজার-সহ কলকাতার ৫ জায়গায় পৌঁছে যান ED আধিকারিকরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বিধাননগর সাইবার ক্রাইম থানায় ঋতব্রত-সন্দীপনদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এবার তদন্ত শুরু ইডির।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের যে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেখানে শিক্ষা,বালি, কয়লা দুর্নীতির টাকা লেনদেন হয়েছে কিনা বা কারা তার সুবিধে পেয়েছেন অথবা কারোর ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা তা জানতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জোড়াফুল শিবিরের তরফ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।















