শুক্রবার সকালের আলো ভোটার আগেই শহর কলকাতায় সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। ভোর সাড়ে চারটে নাগাদ নিউটাউনের সিআরপিএফ ক্যাম্প (CRPF Camp) থেকে ইডির (ED) একাধিক বিশেষ টিম কনভয় নিয়ে বেরিয়ে পড়ে। খিদিরপুর থেকে শুরু করে মহানগরীর বিভিন্ন এলাকায় সকাল সকাল শুরু হয়েছে তল্লাশি অভিযান।সূত্রের খবর, একাধিক ব্যবসায়ীর বাড়িতে থানা দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) সূত্রে এই অভিযান সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো না হলেও শহরের নামি ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে আর্থিক লেনদেনের কাগজপত্র ও ডিজিটাল নথি খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় জওয়ানদের উপস্থিতিতে জারি রয়েছে তল্লাশি অভিযান।