শাকসব্জি থেকে মাছ-মাংস, মূল্যবৃদ্ধির বাজারে রবিবাসরীয় সকালে কলকাতার একাধিক বাজারে অভিযান চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (Enforcement Branch)সদস্যরা। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকেরা। পাইকারি ও খুচরো বাজারে শাকসবজি, আনাজপত্রের পাশাপাশি মাছের দামের ফারাক নিয়ে বিক্রেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁদের। জানা গিয়েছে কলকাতার শ্যামবাজার (Shyambazar), গড়িয়া বাজারে (Garia Market) যেমন ইবি (EB)আধিকারিকরা হানা দিয়েছেন, ঠিক তেমনই জেলায় জেলায়ও এই অভিযান চলেছে।
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা
Sponsored

পুলিশ, স্থানীয় বিধায়ক, কাউন্সিলরদেরও এদিনের ইবি অভিযানে দেখা গিয়েছে। আধিকারিকরা জানতে চান কোনওকিছু বেশি দামে বিক্রি করা হচ্ছে কিনা। ক্রেতাদের সঙ্গেও কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তাঁরা। বিক্রেতাদের একটা বড় অংশ জানায়,পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে সরাসরি প্রভাব পড়েছে বাজারে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনভাবেই অতিরিক্ত মূল্যে বাজারের জিনিস বিক্রি করা যাবে না। নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from মহানগর
View All →
নতুন ৪ মামলায় গ্রেফতারের আশঙ্কা, ফের হাই কোর্টের দ্বারস্থ সুমিত
1d ago

নভেম্বরে পুরভোটের প্রস্তুতি, বদলাচ্ছে কলকাতা-হাওড়ার ওয়ার্ডের মানচিত্র: জারি বিজ্ঞপ্তি
1d ago

অষ্টম শিখগুরুর জন্মতিথিতে ভবানীপুরের গুরুদুয়ারে খাবার পরিবেশন মুখ্যমন্ত্রীর
1d ago

অসুস্থ মিঠুনকে দেখতে পিয়ারলেস হাসপাতালে মুখ্যমন্ত্রী, অভিনেতার শারীরিক আপডেট দিলেন শুভেন্দু
1d ago

ওয়ার্ড বাড়াতে ১২ অগস্ট বিশেষ অধিবেশন, বাড়ছে কলকাতা-হাওড়ার ওয়ার্ড
2d ago







