কলকাতায় গ্রেফতার আরও এক প্রাক্তন কাউন্সিলর। গার্ডেনরিচ এলাকার দাপুটে নেতা তথা   ফিরহাদ হাকিম ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবালকে( Shams Iqbal) গ্রেফতার( arrested) করেছে গার্ডেনরিচ থানার পুলিশ । ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গার্ডেনরিচ থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
 
 কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিম(Firhad Hakim) ‘ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন শামস( Shams Iqbal )।  সূত্রের খবর অনুসারে, ২০২৩ সালে এক ব্যবসায়ীর কাছ থেকে শামস ইকবাল এবং তার অনুগামীরা জোরপূর্বক ৭০ লক্ষ টাকা তোলা নেয় বলে অভিযোগ। এরইমধ্যে  সেই ব্যবসায়ীকে আবারও টাকার জন্য হুমকি দেওয়া শুরু করে শামসের অনুগত কর্মীরা।এই বিষয়ে  অভিযোগ জানালেন দ্রুত অ্যাকশন নিল পুলিশ

কলকাতার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শামস ইকবাল অত্যন্ত পরিচিত নাম। তাঁর রাজনৈতিক উত্থান এবং জীবনযাত্রা নিয়ে এর আগেও বহু চর্চা হয়েছে। ২০১৫ সাল থেকে কলকাতার ১৩৪ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য শামস।

রাজ্যে পালা বদলের পর নিজের অবস্থান পাল্টে ফেলার চেষ্টা করেন শামস।  সম্প্রতি রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল তাঁকে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, বিড়ম্ববনা এড়াতেই বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন শামস। কিন্ত শেষ রক্ষা হল না। এর আগেও কলকাতার একাধিক কাউন্সিল গ্রেফতার হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ববি ঘনিষ্ঠ শামসও।