সপ্তাহের শুরু দিনেই শিয়ালদা স্টেশনের বাইরে খাবারে দোকানে আগুন ঘিরে আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি যে ফুডকোর্টে থাকা একাধিক দোকানে আগুন ধরে যায়। এমনকী সেন্ট্রাল এসির ভেন্টও আগুনের তাপে গলে পড়ে গিয়েছে।
সোমবার সকাল ৯.১৫ মিনিটে শিয়ালদহ স্টেশনের বাইরে যে ফুড প্লাজা রয়েছে, সেখানে আগুন লাগে। কয়েক ঘণ্টারও বেশি পার হয়ে গেলেও, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।
যেহেতু পরপর সমস্ত খাবার দোকান রয়েছে এবং সেখানে রান্নার তেল সহ প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকে, তাই দমকলও চিন্তিত।কালো ধোঁয়া বার করতে ফুড কোর্টের কাচ ভাঙেন দমকল কর্মীরা। ওই ফুড কোর্টে একাধিক সংস্থার দোকান রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, ফুড কোর্টের রান্নাঘর থেকে লেগেছে আগুন।
দমকলের প্রাথমিক অনুমান, শট সা্র্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযত ছিল না। এমনকি আগুন নেভানোর জন্য স্টেশনে পর্যাপ্ত জল পাওয়া যায়নি।
যদিও রেলের পক্ষ থেকে দমকলের অভিযোগ প্রাথমিকভাবে খারিজ করে দেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা ঘটনাস্থলে যান। তিনি। তিনি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে না দেখে এখনই কিছু বলা সম্ভব নয়। তিনি জানান, বিধ্বংসী আগুন নয়। ধোঁয়ার জন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আপাতত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
সাত সকালে অফিস টাইমে ভিড়ে ঠাসা শিয়ালদহ স্টেশনে এই ঘটনায় ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই আগুন লাগায় সরিয়ে চালকদের গাড়ি সরিয়ে নিতে বলা হয়।সপ্তাহের প্রথম কাজের দিনে আগুনের জেরে আতঙ্কে রয়েছেন যাত্রীরা।
















