কলকাতা ২৮°সে
ব্রেকিং
ব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের
মহানগর

রেকর্ড না দেখেই ভাঙা হল ফ্ল্যাট! KMC র বিরুদ্ধে কড়া বার্তা হাই কোর্টের

রেকর্ড না দেখেই ভাঙা হল ফ্ল্যাট! KMC র বিরুদ্ধে কড়া বার্তা হাই কোর্টের

কলকাতা পুরসভার বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে কড়া মন্তব্য কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। একটি ফ্ল্যাট ভাঙার আগে সংশ্লিষ্ট নথি ও অনুমোদনের রেকর্ড যাচাই না করেই পদক্ষেপ করা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণ। পরে আদালতে পুরসভার তরফে সেই তথ্য নজরে না আসার যুক্তি পেশ করা হলেও বিচারপতি রাজা বসু চৌধুরীর (Justice Raja Basu Chowdhury) বেঞ্চ তা মেনে নিতে অস্বীকার করে। আদালতের মন্তব্য, এ ধরনের আচরণ ‘অত্যন্ত বেপরোয়া’।

Sponsored

Sranchi In Article

মামলার শুনানিতে আদালত জানায়, কোনও নির্মাণ ভাঙার মতো পদক্ষেপ নেওয়ার আগে সরকারি রেকর্ড খতিয়ে দেখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব। সেই প্রক্রিয়া অনুসরণ না করেই ব্যবস্থা নেওয়ায় ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের ভেঙে যাওয়া ছাদ দ্রুত পুনর্নির্মাণ করতে হবে। এই কাজ সম্পূর্ণ করার জন্য কলকাতা পুরসভাকে (Kolkata Municipal Corporation) আট সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে হাই কোর্ট।

ঘটনার সূত্রপাত আনন্দ পালিত রোডের একটি আবাসনকে ঘিরে। ওই আবাসনের চতুর্থ তলার বাসিন্দা তাপস মজুমদার (Tapas Majumdar) আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, অনুমোদিত জি+৪ ভবনের অংশ হয়েও তাঁর ফ্ল্যাটের ছাদ ভেঙে দিয়েছে পুরসভা। অভিযোগ ছিল, বাড়ির উপরের তলায় বেআইনি নির্মাণ করা হয়েছিল। শুনানিতে কেএমসি জানায়, ২০১৪ সালে অনুমোদনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পঞ্চম তলার অংশ ভাঙা হয়েছে। তবে আদালত জানায়, ভাঙার নির্দেশে এমন কোনও কারণ উল্লেখ ছিল না এবং পরে হলফনামায় নতুন যুক্তি তুলে ধরা হয়েছে।

ক্ষতিপূরণের দাবি নিয়ে হাই কোর্ট জানিয়েছে, সে বিষয়ে উপযুক্ত আইনি ফোরামের দ্বারস্থ হতে পারবেন মামলাকারী। তবে ফ্ল্যাট ভাঙার ঘটনায় পুরসভার ভূমিকা নিয়ে আদালতের কড়া পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুনর্নির্মাণের নির্দেশ প্রশাসনিক দায়বদ্ধতার প্রশ্নে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

 

 

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from মহানগর

View All →