কলকাতা ৩০°সে
ব্রেকিং
মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনামুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
মহানগর

নীল-সাদার অধ্যায় পেরিয়ে গেরুয়া! নয়া ফলকে সাজলো নবান্ন

নীল-সাদার অধ্যায় পেরিয়ে গেরুয়া! নয়া ফলকে সাজলো নবান্ন

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক পরিসরেও ধীরে ধীরে দেখা যাচ্ছে নতুন রঙের ছাপ। একসময় সরকারি ভবন (Government Building), রাস্তার ডিভাইডার থেকে শুরু করে নানা সরকারি প্রকল্পে নীল-সাদাই ছিল পরিচিত রং। এমনকি বাড়ির রঙ নীল সাদা করলে এক বছরের ট্যাক্স (Tax) দিতে হবে না এমনও বলেছিল আগের সরকার। সেই ধারা প্রায় দেড় দশক ধরে চলার পর এখন বদলের ইঙ্গিত মিলছে একের পর এক সরকারি জায়গায়। নবান্নের বাইরের অংশে আগেই গেরুয়া রঙের আলোর ব্যবহার শুরু হয়েছিল। এবার বদল হল নামফলকেও। পাশাপাশি শিল্প সদন (Shilpa Sadan)-সহ আরও বিভিন্ন সরকারি ভবনেও ধাপে ধাপে নতুন রঙের ব্যবহার শুরু হয়েছে।

Sponsored

Sranchi In Article

নতুন সরকার গঠনের প্রায় দু মাসের মাথায় সোমবার সকালে নবান্নে (Nabanna) দেখা গেল পরিবর্তন। দীর্ঘদিনের নীল রঙের পরিচিত নামফলকের জায়গায় বসানো হয়েছে গেরুয়া রঙের নতুন ফলক। ভবনের মূল কাঠামো অপরিবর্তিত থাকলেও প্রবেশমুখের এই পরিবর্তন প্রশাসনিক মহল ও রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। অনেকের মতে, এটি শুধু রঙের পরিবর্তন নয়, নতুন প্রশাসনিক ভাবনারও প্রকাশ।

এর আগেই রাজ্য সরকার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পোশাকের রং পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। আগের সরকারের আমলে চালু হওয়া নীল-সাদা ইউনিফর্মের পরিবর্তে, ২০২২ সালের আগে যে স্কুলগুলির নিজস্ব পোশাক ছিল, আগামী শিক্ষাবর্ষ থেকে সেগুলিকে সেই পুরনো রূপেই ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের দাবি, প্রতিটি স্কুল তাদের নিজস্ব ঐতিহ্য ও পরিচয় বজায় রাখার সুযোগ পাবে।

স্কুলের ইউনিফর্ম (School Uniform) থেকে প্রশাসনিক ভবনের নামফলক (Nameplate)। একের পর এক পরিবর্তন ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন সরকার এই ধারাবাহিক পদক্ষেপের ,মাধ্যমে নিজেদের প্রশাসনিক পরিচয়কে আলাদা করে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার প্রভাব আগামী দিনে আরও বিভিন্ন সরকারি পরিকাঠামোতেও দেখা যেতে পারে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from মহানগর

View All →