সরকারি অর্থ কীভাবে পরিচালিত হয়, রাজ্যের বাজেটের বিভিন্ন দিক কী ভাবে বুঝতে হবে এই বিষয়ে বিধায়কদের (MLA) ধারণা আরও স্পষ্ট করতে উদ্যোগী বিধানসভা। নবনির্বাচিত সদস্যদের পাশাপাশি বিধানসভার সব সদস্যকে নিয়ে আগামী মঙ্গলবার (Tuesday) এক দিনের বিশেষ কর্মশালার আয়োজন করা হচ্ছে। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার (Institute of Chartered Accountants of India) উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিধানসভার ২৯৪ জন সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ১৮১ জন নবনির্বাচিত বিধায়ক।
বাজেট থেকে সুশাসন, বিধায়কদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ
Sponsored

কর্মশালায় মূলত সরকারি অর্থ ব্যবস্থাপনা বা ‘পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ (Public Financial Management) নিয়ে আলোচনা হবে। রাজ্যের বাজেট তৈরির পদ্ধতি থেকে শুরু করে কী ভাবে বাজেটের হিসাব-নিকাশ ও বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করতে হয়, তা নিয়ে আলোচনা হবে। সরকারি আর্থিক ব্যবস্থাপনায় দায়বদ্ধতা বজায় রাখার নিয়ম এবং এফআরবিএম আইন নিয়েও বিধায়কদের ধারণা দেওয়া হবে।
শুধু বাজেট বা হিসাবের মধ্যেই আলোচনাকে সীমাবদ্ধ রাখা হচ্ছে না। প্রশাসনে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের কী ভূমিকা থাকা উচিত, তা নিয়েও আলোচনা হবে। পাশাপাশি ভবিষ্যতের পশ্চিমবঙ্গের উন্নয়নকে সামনে রেখে আর্থিক পরিকল্পনা ও সম্ভাব্য রূপরেখা নিয়েও মতবিনিময়ের ব্যবস্থা থাকছে।
বিধানসভার অধ্যক্ষের নির্দেশে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার (Rajesh Kumar) এ বিষয়ে প্রস্তাব দেন। সেই প্রস্তাব গ্রহণ করেই আইসিএআই-এর তরফে বিধায়কদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। নতুন সদস্যদের বিধানসভার কাজের পাশাপাশি রাজ্যের আর্থিক বিষয়গুলি বুঝতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













