বিজেপিকে একটিও ভোট নয়! ভবানীপুরে গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদের সুর গণমঞ্চের

একদিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিধন্য ভিটে, অন্যদিকে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর বাসভবন। বাঙালির ইতিহাসের দুই স্তম্ভকে সাক্ষী রেখে সোমবার বিজেপির ‘অসাংবিধানিক’ রাজনীতির বিরুদ্ধে নাগরিক প্রতিবাদের সুর চড়ল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর ডাকে আয়োজিত এই পথসভায় শামিল হলেন টলিউডের অভিনেতা-পরিচালক থেকে শুরু করে প্রথিতযশা কবি, সাহিত্যিক ও চিকিৎসকরা। সকলেরই সমবেত আহ্বান— ‘বাঙালির অস্তিত্ব রক্ষায় বিজেপিকে একটিও ভোট নয়।’
এদিনের সভার শুরু হয় সংগীত শিল্পী অমিত কালীর গান দিয়ে। পরে গান শোনান পর্ণাভ বন্দ্যোপাধ্যায়। সভায় বিশিষ্ট কবি জয় গোস্বামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্প ও তাঁর বাংলা পরিচালনার প্রশংসা করেন। কবি শ্রীজাত মনে করিয়ে দেন, সাধারণ মানুষের প্রতি জননেত্রীর উদ্বেগের কথা। তিনি নিজের লেখা ‘পথিকের দ্বার’ কবিতাটি পাঠ করেন।
অধ্যাপিকা সৈয়দ তানভীর নাসরীন সভার সুর বেঁধে দিয়ে বলেন, এই নির্বাচন স্রেফ রাজনৈতিক লড়াই নয়, বরং বাঙালির টিকে থাকার লড়াই। গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির প্রেক্ষাপটে নেতাজির আদর্শকে হাতিয়ার করার কথা বলেন তিনি। সাংবাদিক সুমন ভট্টাচার্য তাঁর বক্তব্যে সোজাসুজি আক্রমণ শানিয়ে বলেন, আপনার খাদ্যাভ্যাস বা ধর্ম যাই হোক না কেন, যদি পরিচয় বাঙালি হয়, তবে বিজেপিকে ভোট দেওয়া আত্মঘাতী হবে। তাঁর মতে, এই লড়াই কোনও দলের নয়, এই লড়াই বাঙালির সঙ্গে বিজেপির।
গণমঞ্চের সদস্যদের অভিযোগ, চক্রান্ত করে পশ্চিমবঙ্গের প্রায় ৯২ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের আশঙ্কা, এই অসাংবিধানিক শক্তি ক্ষমতায় এলে শুধু সংখ্যালঘু বা দলিত নয়, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারও বিপন্ন হবে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশান রায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, অর্থনীতিবিদ অভিরূপ সরকার, চিকিৎসক শান্তিরঞ্জন দাসগুপ্ত, প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, অনন্যা চক্রবর্তী, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, অভিনেত্রী পিয়া সেনগুপ্ত, অভিনেতা রাহুল চক্রবর্তী, অর্ণব ব্যানার্জী ও সোমা চক্রবর্তী প্রমুখ। এ ছাড়াও পা মেলালেন প্রকাশক মারুফ হোসেন, বাচিক শিল্পী শোভন সুন্দর বসু ও সুতপা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। নির্বাচন যত এগিয়ে আসছে, ভবানীপুরের এই নাগরিক সভা বিজেপি-বিরোধী জনমত গঠনে বড় ভূমিকা নেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন- ঘুষ দিয়ে টিকিট! পুরুলিয়ার সভা থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
_
_
Sponsored

_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

বাড়ছে রেকের সংখ্যা, কলকাতা মেট্রোর ব্লু- গ্রিন লাইনে সময়সূচিতেও পরিবর্তন
3h ago

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
17h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
20h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
1d ago
More from মহানগর
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
2d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
2d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
2d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
2d ago
