সুস্থ থাকলেও পরীক্ষা করান: নব স্পোর্টিং ক্লাবের স্বাস্থ্য শিবিরে পরামর্শ অরূপের

স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষায় উদ্যোগ কলাবাগান নব স্পোর্টিং ক্লাবের (Kalabagan Naba Sporting Club) । শনিবার, প্রণব মুখার্জি উদ্যান (কলাবাগান পার্ক) প্রাঙ্গণে আয়োজিত হল এক দিনের বিনামূল্যের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার শিবির (Medical Camp)। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তাঁর পরামর্শ, সুস্থ থাকলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর।
Sponsored

বেসরকারি হাসপাতাল (Hospital) ও প্যাথলজির সহযোগিতায় কলাবাগান নব স্পোর্টিং ক্লাব এই শিবিরের আয়োজন করে। বিশেষত ওয়ার্ড নম্বর ৯৪-এর বাসিন্দাদের কথা মাথায় রেখেই এই ক্যাম্পের পরিকল্পনা। মূল লক্ষ্য ছিল প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরা, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং স্থানীয় সাধারণ মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য ও চোখের পরীক্ষা সহজলভ্য করা। প্রায় ২৫০ জন উপভোক্তা এই পরিষেবা পাবেন বলে আশা আয়োজকদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিনি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, স্থানীয় বাসিন্দাদের উন্নয়নের লক্ষ্যে এমন প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। তাঁর কথায়, “আমরা অনেক সময় ভাবি, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি মানেই হয়তো আমরা সম্পূর্ণ সুস্থ। কিন্তু অনেক রোগ শরীরে নীরবে বাসা বাঁধে, যা আমরা বুঝতেই পারি না।”
এদিন মন্ত্রী বলেন, কাজের চাপ বা ব্যস্ততার কারণে অনেকেরই নিয়মিত হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর সময় হয় না। কিন্তু কাছেই যখন এমন স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছে, তখন সকলেরই উচিত নিজের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া। এছাড়া বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি নিয়েও তিনি জনগণকে সচেতন করেন। তাই নিজের পরিবার ও সমাজের স্বার্থে সুস্থ থাকা জরুরি বলেই মত তাঁর।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু খেলাধুলাই নয়, সামাজিক দায়বদ্ধতা পালনেও তারা সমানভাবে সচেষ্ট। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে যাতে প্রত্যেকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারে। প্রাথমিক চিকিৎসা পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
11h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
14h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
16h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
18h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
