হাফ ম্যারাথন দিয়ে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচির সূচনা কলকাতায়

রবিবাসরীয় সকালে মহানগরীতে হাফ ম্যারাথন (Half Marathon)। কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই রাজ্য সরকারের 'সেফ ড্রাইভ সেভ লাইফ' (Safe Drive Save Life) কর্মসূচির এবছরের সূচনা হল। হাফ ম্যারাথনে উপস্থিত অভিনেতা দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)ও মিমি চক্রবর্তীরা (Mimi Chakraborty)।
Sponsored

৫ কিলোমিটার দৌড়ের সূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty) এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন রেড রোডে ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দৌড়ের সূচনা করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma), অতিরিক্ত পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার সন্তোষ পান্ডে। হাফ ম্যারাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে যথেষ্ট উৎসাহ চোখে পড়ে।
কলকাতার পুলিশ কমিশনার বলেন, 'সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন - ২০২৬' এবছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করল। গত কয়েক বছরে কলকাতায় দুর্ঘটনার হার অন্যান্য শহরের থেকে কমেছে। ফিরহাদ হাকিম বলেন, "আমরা 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' উদ্যোগের জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। এখন কলকাতায় সড়ক দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে কম। NCRB রিপোর্ট অনুসারে, কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর এবং এর কৃতিত্ব কলকাতা পুলিশের।" কলকাতা পুলিশের এই অসাধারণ উদ্যোগে শামিল হতে পেরে খুশি অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। সকলকে নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তাও দেন দেব-রুক্মিণীরা।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
8h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
11h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
17h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
