হাওড়া স্টেশনে (Howrah Station) ট্রেনের চাপ সামাল দিতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল (Eastern Railway)। সোমবার, ২৭ জুলাই থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম (Platform No. 24)। এর ফলে স্টেশনে ট্রেন চালানো আরও সহজ হবে। পাশাপাশি ট্রেন দাঁড় করানো এবং ছাড়ার কাজও আগের তুলনায় অনেক বেশি সুষ্ঠুভাবে করা যাবে বলে মনে করছে রেল করতিপক্ষ।

হাওড়া দেশের অন্যতম ব্যস্ত রেলস্টেশন। প্রতিদিন বিপুল সংখ্যক ট্রেন ও যাত্রী সামলাতে হয় এই স্টেশনকে। নতুন প্ল্যাটফর্ম চালু হওয়ায় বিভিন্ন ট্রেনকে আলাদা আলাদা প্ল্যাটফর্মে ভাগ করে পরিচালনা করা সহজ হবে। এতে একদিকে যেমন প্ল্যাটফর্মের ভিড় কমবে, তেমনই ট্রেনের ওঠানামার কাজেও গতি আসবে।

পূর্ব রেলের জানানো তথ্য অনুযায়ী, ৬৩৫ মিটার লম্বা এই ২৪ নম্বর প্ল্যাটফর্মে ২৪ কোচের দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন (Express Train) দাঁড়াতে পারবে। প্রায় ২.৬৯ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই প্ল্যাটফর্ম। রেলের আশা, এটি চালু হলে ট্রেন সময়মতো চালানো আরও সহজ হবে এবং যাত্রীরাও আরও ভালো পরিষেবা পাবেন। সোমবার (Monday) থেকে প্ল্যাটফর্মটি চালু হবে। স্টেশনে প্রচারিত ঘোষণার দিকে নজর রাখার আবেদন জানিয়েছে পূর্ব রেল।