কলকাতা ২৬°সে
ব্রেকিং
আমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালততৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে! কী জানাল হাইকোর্টআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালততৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে! কী জানাল হাইকোর্ট
মহানগর

প্রিজন ভ্যানে কালীর মূর্তি-হেনস্থা পঙ্কজ দত্তকে! অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

প্রিজন ভ্যানে কালীর মূর্তি-হেনস্থা পঙ্কজ দত্তকে! অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

বিধানসভা থেকে একাধিক বিতর্কিত পুলিশি ঘটনার তদন্তে বড় প্রশাসনিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। শনিবার তিনি ঘোষণা করেন, অভিযোগের গুরুত্ব এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে আইপিএস অফিসারসহ পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি ঘটনায় বিভাগীয় তদন্ত এবং একটি ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। তাঁর দাবি, অতীতে ক্ষমতার অপব্যবহার বা কর্তব্যে গাফিলতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কোনও রকম শিথিলতা দেখাবে না।

Sponsored

Sranchi In Article

মুখ্যমন্ত্রী এদিন কালিয়াগঞ্জে (Kaliyaganj) মৃত্যুঞ্জয় বর্মনের (Mrityunjay Barman) মৃত্যুর প্রসঙ্গ তুলে জানান, ছাত্রীর হত্যাকাণ্ডের পর আন্দোলনের আবহে ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে এএসআই মোয়াজ্জেম হোসেনকে (ASI Moazzem Hossain) সাসপেন্ড (Suspend) করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবং মৃতের স্ত্রীকে  অ্যাটেনডেন্টের কাজও দিয়েছেন তিনি। একইসঙ্গে প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের (Former IPS officer Pankaj Dutta) মৃত্যুর ঘটনায় পুলিশি হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী আধিকারিক সাধন দাস (Sadhan Das) এবং বড়তলা থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীর (Subarna Datta Chowdhury, IC, Borotala Police Station) বিরুদ্ধেও সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া কৃষ্ণনগরের (Krishnanagar) জগদ্ধাত্রী বিসর্জনকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ ও দায়িত্বে থাকা ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসের (Inspector Amalendu Biswas) ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের জেরে তাঁকেও সাসপেন্ড করা হয়েছে। সেই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। অন্যদিকে, কাকদ্বীপের সূর্যনগরে বিক্ষোভের সময় মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তোলার ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। ওই ঘটনার সময় দায়িত্বে থাকা আইপিএস অফিসার কোটেশ্বর রাওকেও (IPS Officer Koteswar Rao) সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিধানসভায় বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনের নিরপেক্ষতা ও মানুষের আস্থা বজায় রাখতে অতীতের অভিযোগগুলিরও যথাযথ পর্যালোচনা করা হচ্ছে। কোনও পুলিশকর্মী আইন বা দায়িত্বের সীমা অতিক্রম করে থাকলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, অন্যায়ের বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

মহানগর

পদ্মপুকুরের জমায়েত থেকেই ধৃত কুণাল-বৈশ্বানর, লালবাজারে হাজির দোলা-ডেরেকরা

২৫/৭/২০২৬1 মিনিট পড়া
মহানগর

ধর্মতলা বিক্ষোভে কড়া অবস্থান সরকারের, ৭ মামলায় গুন্ডাদমন আইন প্রয়োগ: ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৫/৭/২০২৬1 মিনিট পড়া
মহানগর

ভোটার তালিকায় নাম নেই প্রাক্তন নির্বাচন কমিশন সচিবের? চারমাসেও মেলেনি শুনানির সুযোগ

২৪/৭/২০২৬1 মিনিট পড়া
মহানগর

ককরোচদের সমর্থনে যন্তর মন্তরে যাচ্ছেন মমতা! লোকসভায় তৃণমূলের উপ দলনেতা ঘোষণা

২৪/৭/২০২৬1 মিনিট পড়া
মহানগর

উত্তম স্মরণে কেওড়াতলায় শ্রদ্ধার্ঘ্য, জন্মশতবর্ষে রাজ্যের বিশেষ পরিকল্পনা ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৪/৭/২০২৬1 মিনিট পড়া
মহানগর

রাজ্যের শীর্ষ প্রশাসনে বড় বদল, নতুন ভূমিকায় রাজেশ পাণ্ডে

২৩/৭/২০২৬1 মিনিট পড়া

More from মহানগর

View All →