ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে। একটি আন্তর্জাতিক পর্যটন সংস্থা বউবাজার থানায় (Bowbazar Police Station) এই অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে। জানানো হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও (WB Police DG) । তদন্তের আশ্বাস প্রশাসনের।
Sponsored

ইন্দ্রনীলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে? আন্তর্জাতিক পর্যটন সংস্থার তরফে জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) নামে এক ব্যক্তি জানান, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি পেয়েছে। এর ঠিক এক বছর পরে মাসআর্ট (Mass Art )নামে একটি সংস্থা ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে আর্থিক প্রতারণা শুরু করে। এই সংস্থার প্রেসিডেন্ট হলেন ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেন (Madhuchanda Sen) । জয়দীপের অভিযোগ, 'মাসআর্ট দাবি করে যে ইউনেস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে তারা কলকাতার ২৪টি দুর্গাপুজো প্যান্ডেলকে নির্বাচন করেছে। সেইমতো প্রিপুজোর টিকিট বিক্রি করা হয়। কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে বলে অভিযোগ। ইউনেস্কো স্পষ্ট জানিয়েছে তারা এরকম কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ নয়।'
পুলিশ সূত্রে খবর ইন্দ্রনীল- মধুছন্দা সেন ছাড়াও এই অভিযোগে নাম রয়েছে ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায় নামে আরও তিন ব্যক্তির। এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে ইন্দ্রনীল বলেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। তিনি বা তার স্ত্রী এসব কিছুর সঙ্গে জড়িত নন। তদন্তের সাথে তিনি সব ধরনের ডকুমেন্ট পেশ করতে প্রস্তুত। ঘটনার জল কোথায় গড়ায় এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
12h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
15h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
18h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
20h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
