কথায় আছে, 'রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম' - বাংলা প্রবাদটি যে সর্বান্তকরণে সার্থক তা প্রতিবছর রথযাত্রার পুণ্যলগ্নে ধরা পড়ে। এবারেও সে ঘটনার ব্যতিক্রম হবে না বলে আশাবাদী ISCON। কলকাতায় তাদের রথযাত্রার (Rathayatra) সূচনায় উপস্থিত থাকবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রাজ্যে পালাবদলের পর রাজ্য তথা দেশের অন্যতম বড় উৎসবে বিদেশ থেকেও রেকর্ড ভক্ত সমাগমের আশা ইসকন (ISCON, Kolkata) কর্তৃপক্ষের। মুখ্যমন্ত্রী রথের রশিতে টান দিলেই শুরু হয়ে যাবে জগন্নাথ-বলরাম-সুভদ্রার যাত্রা।

রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রায় আজ কলকাতা ইসকনে সকাল সাড়ে এগারোটার কিছু সময় পরে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। একাধিক বিদ্রোহ দর্শন করার পর আচার মেনে রথে রশিতে টান দেবেন তিনি। মহানগরের বিভিন্ন পথ অতিক্রম করে ময়দানে পৌঁছবে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ। আগামী সাত দিনের জন্য সেখানেই জগন্নাথের মাসির বাড়ি। বুধবার ইসকনের তরফে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে, উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। সম্ভবত রথযাত্রার এক সপ্তাহের যে উৎসবের আমেজ তার মাঝেই শহরে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি গত বছরের ৩০ লক্ষ ভক্ত সমাগমের রেকর্ড ভেঙে এবছর আমেরিকা চিন ,অস্ট্রেলিয়া, রাশিয়া, আমেরিকা-সহ একাধিক দেশ থেকে বহু ভক্ত কলকাতার রথযাত্রায় উপস্থিত হবে বলে আশাবাদী ইসকন (ISCON)।