কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী -আধ্যাত্মিক তীর্থস্থান কালীঘাট মন্দিরের (Kalighat Temple) জন্য আলাদা পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। দর্শনার্থীদের সুবিধার্থে এবং নাশকতা বা জঙ্গি হামলার আশঙ্কার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
পুলিশ কমিশনের অজয় নন্দার নির্দেশিকায় প্রাথমিকভাবে জানানো হয়েছে, অতীতে কালীঘাট মন্দিরকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত ঝুঁকি যাতে পুনরায় চিন্তার কারণ না হয় সেই কারণেই আলাদা করে ফাঁড়ি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে কালীঘাট থানার আওতায় থাকবে কালীঘাট পুলিশ ফাঁড়ি। একজন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারীকে নেতৃত্বে কুড়িজন পুলিশ কর্মী থাকবেন। এছাড়াও ৮ কনস্টেবল ও ৫ জন মহিলা কনস্টেবল রাখা হবে।















