চিংড়িহাটা মোড়ে অবশেষে কাটল মেট্রোর জট, যান চলাচল নিয়ন্ত্রণে নয়া রুট ম্যাপ পুলিশের

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের পথে দীর্ঘদিনের কাঁটা অবশেষে দূর হতে চলেছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটা সংলগ্ন অংশে থমকে থাকা প্রায় ৬০০ মিটার লাইনের জোড়ার কাজ শুরু করল রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। এই নির্মাণকাজের জন্য ওই এলাকায় ট্রাফিক ব্যবস্থায় বড়সড় রদবদল ঘটিয়েছে কলকাতা পুলিশ।
Sponsored

প্রায় এক বছর ধরে এই এলাকায় মেট্রোর কাজ থমকে ছিল। রাজ্য প্রশাসন ও মেট্রো রেলের মধ্যে একাধিক দফার আলোচনার পর জট না কাটায় বিষয়টি শেষ পর্যন্ত গড়িয়েছিল আদালত পর্যন্ত। গত শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছিলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রশাসনিক জটিলতা কাটিয়ে কাজ শুরু করতে হবে। আদালতের সেই কড়া নির্দেশের পরই নড়েচড়ে বসে লালবাজার ও নগরোন্নয়ন দফতর।
মেট্রোর কাজের জন্য চিংড়িহাটার মতো ব্যস্ত মোড়ে যাতে যানজট না হয়, তার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে উল্টোডাঙা ট্রাফিক গার্ড। পুলিশ জানিয়েছে, সায়েন্স সিটির দিক থেকে যে সব গাড়ি উল্টোডাঙার দিকে যাবে, সেগুলিকে ক্যাপ্টেন ভেড়ির কাছ থেকে একটি নতুন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৪৫০ মিটার লম্বা এই নতুন রাস্তাটি তৈরি করা হয়েছে মেট্রোর কাজের জায়গাকে আড়াল করে। চিংড়িহাটা উড়ালপুলে ওঠার আগেই রাস্তাটিকে দু’ভাগে ভাগ করা হয়েছে। বাস এবং বড় মালবাহী গাড়িগুলি ক্যাপ্টেন ভেড়ির সামনের নতুন রাস্তা দিয়ে গিয়ে চিংড়িহাটার দিকে বেরোবে। তবে বাইক, ট্যাক্সি বা ছোট গাড়িগুলি আগের মতোই বাইপাস ধরে যাতায়াত করতে পারবে।
কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখেই এই কাজ করা হচ্ছে। তবে উল্টোডাঙামুখী গাড়ির সমস্যা সমাধান হলেও, সায়েন্স সিটি বা গড়িয়াগামী লেনের গাড়িগুলি নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে পুলিশ। রাতে রাস্তা ব্লক করে কাজ চললেও দিনে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। উল্টোডাঙা ট্রাফিক গার্ডের দাবি, নতুন পরিকল্পনায় উড়ালপুলে ওঠার মুখটি যানজটমুক্ত থাকবে।
চিংড়িহাটার এই জট কেটে যাওয়ায় নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত দ্রুত মেট্রো পরিষেবা চালু হওয়ার স্বপ্ন দেখছেন নিত্যযাত্রীরা। এখন দেখার, আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কতটা দ্রুততার সঙ্গে আরভিএনএল তাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারে।
আরও পড়ুন - বইমেলাতেও SIR হয়রানির প্রতিবাদ মমতার: লিখেছেন ২৬টি কবিতা, এবার প্রকাশিত আরও ৯টি বই
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
8h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
11h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
17h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
