পথ নিরাপত্তায় 'মাস্টারপ্ল্যান', দুর্ঘটনা রুখতে এবার 'স্পট ডেভেলপমেন্ট' কলকাতা পুলিশের

শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং নিয়মাবলী উন্নত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। মঙ্গলবার বৈঠকে সংশ্লিষ্ট এসিপির তত্ত্বাবধানে প্রতিটি ট্রাফিক গার্ডের অধীনে একটি ক্রসিংয়ে স্পট ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা হয়। অতিরিক্ত সিপি (চতুর্থ) সকল উপস্থিত এসিকে নিজস্ব তত্ত্বাবধানে প্রতিটি ট্রাফিক গার্ডের জন্য একটি ক্রসিং বেছে নেওয়ার কথা জানিয়েছেন এবং ক্রসিংগুলি উন্নত করার জন্য অনুরোধ করেন যাতে যানবাহন চলাচল, পথচারীদের কোনরকম সমস্যার সম্মুখীন না হতে হয়। এরপর যুগ্ম নগরপাল, ট্রাফিক রূপেশ কুমার গোটা পরিকল্পনা বিস্তারিতভাবে বর্ণনা করেন। তিনি সকল এসিকে এমনভাবে একটি ক্রসিং তৈরি করার অনুরোধ জানান যাতে যানবাহন চলাচলের উন্নতি পরিলক্ষিত হয়।
Sponsored

এদিনের বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়, পথচারীদের জন্য সুশৃঙ্খল ক্রসওভার তৈরি করতে হবে এবং একই সাথে সেই নির্দিষ্ট স্থান বা ক্রসিংয়ের সৌন্দর্য বজায় রাখতে হবে। তিনি আরও বলেন যে, যেকোন রকম ঘটনায় হস্তক্ষেপের আগে এবং ব্যবস্থা গ্রহণের পরে ছবি তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছোট ভিডিওগ্রাফি করতে হবে। এর ফলে পরবর্তী তদন্তে অনেকটাই সুবিধা হবে। এমনকি উন্নত পদ্ধতিটি আরও ভালোভাবে বোঝার জন্য একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রস্তুত করার পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, কলকাতা পুলিশের নগরপাল হিসেবে সুপ্রতিম সরকার দায়িত্বভার গ্রহণের পর থেকেই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। দীর্ঘ ৮ বছর পর ফের একবার শুরু হয়েছে 'অন রোড পুলিসিং'। প্রথম থেকেই তিনি বেশি সংখ্যক পুলিশের উপস্থিতি নিশ্চিত করার উপর জোর দিয়েছিলেন। রাস্তায় কোথায় কেমন পুলিশ রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতে গত শনিবার তিনি নিজেই রাস্তায় নেমে পড়েছিলেন। ঘুরে দেখেছিলেন কলকাতার বিভিন্ন ক্রসিং, শপিং মল। ব্যস্ত সময়ে এলাকায় যাতে পুলিশের টহল নজরে পড়ে, সেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন তিনি। শহরে অপরাধ ও দুর্ঘটনা রুখতে পুলিশি টহলদারির উপর জোর দেন কলকাতার নগরপাল। তারপরেই মঙ্গলবারের এই নির্দেশিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন - নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব মমতা, উদাহরণ টানলেন বাংলাদেশের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
10h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
13h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
15h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
17h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
18h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
