রাতের কলকাতায় ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি ফুড ডেলিভারি সংস্থার বাইকে ধাক্কা মারল একটি অ্যাপ ক্যাব। ঘটনাটি ঘটেছে সাইন্স সিটি থেকে রুবি যাওয়ার পথে। গুরুতর আহত হয়েছেন ক্যাবে থাকা দুই যাত্রী। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনে করা হচ্ছে অ্যাপ ক্যাবটির গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। এক সময় সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ধাক্কা মারেন বাইকে। এরপর উলটে যায় গাড়িটি। এরই ফলে গুরুতর আহত হন ভিতরে থাকা যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে অ্যাপ ক্যাবটিকে রাস্তা থেকে সরায় পুলিশ। কিছুক্ষণ পরেই বাইপাসের ওই অঞ্চলের যান চলাচল স্বাভাবিক হয়ে যায় বলেই খবর।
এই দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণ বাইপাশের যান চলাচলের প্রভাব পরেষ খবর পেয়ে দ্রুত ঘটনার সাথে পৌঁছায় পুলিশ। উল্টে যাওয়া ক্যাবটিকে রাস্তা রেখে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর করা হয়েছে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দিচ্ছে পুলিশ। সেই সময়ে রাস্তার সিসিটিভি ফুটেজ গুলি চেক করা হচ্ছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ক্যাবটির গতি অত্যন্ত বেশি ছিল সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে থাকতে পারেন। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও পর্যন্ত নিশ্চিত নয়। রাত বাড়লেই কলকাতায় বেশ কিছু এলাকায় রাস্তার বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগ নতুন নয়। বাইপাসের মতো ব্যস্ত রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি চালায় পুলিশ। তারপরেও এই দুর্ঘটনা কলকাতা শহরে রাতের পথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ-প্রশানের পাহারাদারী সত্বেও রাত বাড়লেই এক শ্রেণির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালান। এই ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হয়েছে ক্যাব চালকের ভূমিকা।
















