রাজ্যের পুলিশ মহলে সাম্প্রতিক রদবদলের পর ফের প্রশাসনিক স্তরে রদবদলকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে কেন্দ্রীয় সরকারের অধীন দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) চেয়ারম্যান পদে যাচ্ছেন আইএএস অফিসার রাজেশ পাণ্ডে (IAS Officer Rajesh Pandey), অন্যদিকে গত সপ্তাহেই রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা থেকে সরিয়ে টেলিকমিউনিকেশন শাখার (Telecommunications Branch) দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার সুপ্রতীম সরকারকে (IPS Officer Supratim Sarkar)।
রাজ্যের শীর্ষ প্রশাসনে বড় বদল, নতুন ভূমিকায় রাজেশ পাণ্ডে
Sponsored

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৯৫ ব্যাচের আইএএস রাজেশ পাণ্ডে ডিভিসির চেয়ারম্যান হিসেবে ডেপুটেশনে যোগ দিচ্ছেন। বর্তমানে তিনি যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের পাশাপাশি সমবায় দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন। তাঁর নতুন নিয়োগ পাঁচ বছরের জন্য অথবা অবসর পর্যন্ত কার্যকর থাকবে। সেই কারণেই ২২ জুলাই থেকে তাঁকে রাজ্য সরকারের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, আইপিএস স্তরের সাম্প্রতিক রদবদলে নতুন দায়িত্ব পেয়েছেন ১৯৯৭ ব্যাচের অফিসার সুপ্রতীম সরকার। দীর্ঘদিন গোয়েন্দা শাখার দায়িত্বে থাকার পর এবার তাঁকে টেলিকমিউনিকেশন শাখার অতিরিক্ত মহানির্দেশক করা হয়েছে। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি দক্ষিণবঙ্গের এডিজি, কলকাতা পুলিশের ট্রাফিক ও হেডকোয়ার্টার্সের যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার (দক্ষিণ) এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
বিধাননগর পুলিশ কমিশনার থাকাকালীন বাগুইআটি (Baguiati) জোড়া খুন মামলার তদন্ত ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে দক্ষিণবঙ্গের এডিজির দায়িত্ব পান। সাম্প্রতিক এই বদলির পর তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা এবং কর্মজীবন আবারও আলোচনায় উঠে এসেছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













