Site Logo

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

EBBS Desk·
রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। মুসলিম ধর্মাবলম্বী মানুষদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি একযোগে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ও কমিশনকে নিশানা করেন মমতা। SIR-এর প্রসঙ্গ তুলে সরাসরি নরেন্দ্র মোদিকে (Narendra  Modi) 'অনুপ্রবেশকারী' বলে তোপ দাগলেন। পাশাপাশি বিজেপি এবং কমিশনের আঁতাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি করে ভোট চুরির চেষ্টা চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। ইদের দিনে সম্প্রীতির বার্তা দেন অভিষেক। বলেন, যতই ভাইয়ে ভাইয়ে লড়িয়ে দেওয়ার চেষ্টা হোক না কেন বাংলা মানবিকতার দৃষ্টান্ত তুলে ধরবে।

Sponsored

Sranchi In Article

শনিবার রেড রোড থেকে সরাসরি পার্ক সার্কাস বেকবাগানের লাল মসজিদে যান মমতা - অভিষেক। প্রতিবছর ইদের দিনে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি সর্বজনবিদিত। তাই মমতাকে দেখার জন্য রাস্তায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাদা মসজিদ ও লাল মসজিদের মাঝে প্রায় ৩০০-৩৫০ মিটার রাস্তা হেঁটে জনসংযোগ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ছাতা নিয়ে সঙ্গে ছিলেন অভিষেকও। রাস্তার দু'ধারে মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন। কেউ ফুলের স্তবক এগিয়ে দেন, কারোর মুখে আবার জয় বাংলা স্লোগান।
হাসিমুখে সকলকে হাত নেড়ে নমস্কার করেন মমতা। বৃষ্টি মাথায় নিয়ে গোটা রাস্তায় নেত্রীর পাশে হাঁটতে দেখা যায় অভিষেককেও। তিনিও হাসিমুখে সকলের অভিবাদনের প্রতিক্রিয়া জানান। এরপর চৌরঙ্গীতেও যান মমতা-অভিষেক।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from মহানগর

View All →