নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁস-কাণ্ডের প্রতিবাদে আগামী সোমবার দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar in Delhi) ককরোচ জনতা পার্টিকে (Cockroach Janata Party) সমর্থন জানাতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool Congress supremo Mamata Banerjee)। এর আগে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি দরকারে ককরোচ পার্টির সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই মতো দলনেত্রী দিল্লি যাচ্ছেন। একইসঙ্গে লোকসভায় তৃণমূলের উপ দলনেতা ঘোষণা করল দল।
ককরোচদের সমর্থনে যন্তর মন্তরে যাচ্ছেন মমতা! লোকসভায় তৃণমূলের উপ দলনেতা ঘোষণা
Sponsored

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি নিয়ে প্রায় ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছে ককরোচ জনতা পার্টি। আন্দোলন-অনশন করে আগেই রাস্তা দেখিয়েছিলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক (Social activist Sonam Wangchuk)। ২৬ দিন অনশনের পর বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের হাসপাতালে গিয়ে তাঁকে স্যুপ খাইয়ে অনশন ভাঙান দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (Union Minister JP Nadda) এবং জিতেন্দ্র সিং (Jitendra Singh)। শুক্রবার ককরোচদের তরফে দুই প্রতিনিধি নাড্ডাদের সঙ্গে বৈঠক করে নিজেদের একাধিক দাবি জানান। তবে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) ইস্তফা দিচ্ছেন কিনা তা জানতেই আগামিকাল ফের বৈঠক হবে। তবে ককরোচরা ধর্মেন্দ্র পদত্যাগের দাবিতে অনড়।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) লোকসভার উপ দলনেতা ঘোষণা করে। একটি পোস্টে দলের তরফে লেখা হয়েছে, "প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগত রায়ের অগাধ জ্ঞান এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সংসদীয় দলকে পরিচালনা করতে দারুণভাবে সাহায্য করবে। নতুন দায়িত্বভার গ্রহণের পর তাঁর নতুন ইনিংস এবং মেয়াদের জন্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।"
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













