Site Logo

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

EBBS Desk·
UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার সকাল ন'টা থেকে মেট্রো পাওয়া যায়। কিন্তু আজ ব্লু ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকে চালু পরিষেবা। প্রথম দু ঘণ্টায় ৩০ মিনিট অন্তর মেট্রো যাতায়াত করেছে। সকাল নটার পর থেকে নির্দিষ্ট সময় পরপর পরিষেবা মিলছে।শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও বদল নেই।

Sponsored

Sranchi In Article

সাধারণত রবিবার ব্লু লাইনে (Blue line metro service) আপ-ডাউনে চলে ১৫২টি মেট্রো। কিন্তু আজ ইউপিএসসি পরীক্ষা থাকার কারণে ১৬০টি মেট্রো পরিষেবা দিচ্ছে। গ্রিন লাইনেও (Green Line Metro) রবিবার হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ – দু’দিক থেকেই সকাল ৭টা থেকে চালু হয়েছে মেট্রো। এই রুটে রবিবার আপ-ডাউনে চলে মোট ১০৮টি মেট্রো। আজ পরিষেবা দেবে ১১৬টি রেক। জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত (Yellow Line) রবিবার মেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই।

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from মহানগর

View All →