রবিবার ব্লু লাইনে সন্ধ্যা পর্যন্ত টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।সন্ধ্যা সাড়ে ৬টার পর কাজ শেষ হলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত গোটা ব্লু লাইনে পরিষেবা ফের চালু করা হবে।
ব্লু লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক, মেট্রো স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে আগামী রবিবার। তাই ওইদিন আংশিকভাবে ব্যাহত হতে চলেছে মেট্রো পরিষেবা।ফলে ভাঙা রুটে মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত রবিবার নির্দিষ্ট সময়সূচি মেনে চলবে মেট্রো। মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা।
শুক্রবার মেট্রো রেলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৩ সেপ্টেম্বর, রবিবার ব্লু লাইনে গীতাঞ্জলি এবং কবি নজরুলের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করে ওই কাজ হবে। আর সেই কারণে ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টালিগঞ্জ এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে পরিষেবা বন্ধ থাকবে।
রবিবার ছুটির দিন হলেও যাত্রী সুবিধার্থে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনা হয়েছে। ছুটির দিন হলেও এখন রবিবার যথেষ্ট ভিড় থাকে।
















