দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে নাবালিকার উপর যৌন অত্যাচার করার অভিযোগ বিশ্বজিৎ বিশ্বাস (Biswajit Biswas) নামে ২৩ বছরের যুবকের বিরুদ্ধে। শিশু কল্যাণ কমিটির (Child Welfare Committee) অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
Sponsored

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল অভিযুক্ত। প্রথমে নিম্নবিত্ত পরিবারের কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়া হয়। পরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ বিশ্বজিতের বিরুদ্ধে। নাবালিকার মা বারবার মেয়েকে ফিরিয়ে আনতে চাইলেও কোনও লাভ হয়নি। শেষমেষ তিনি যাদবপুর থানায় (Jadavpur Police Station) অভিযোগ দায়ের করেন। এর পরই শিশু কল্যাণ কমিটির (CWC) উদ্যোগে নাবালিকাকে উদ্ধার করা হয়। মেডিক্যাল পরীক্ষার পর জানা গিয়েছে কিশোরী অন্তঃসত্ত্বা। পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। বিশ্বজিতকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

বাড়ছে রেকের সংখ্যা, কলকাতা মেট্রোর ব্লু- গ্রিন লাইনে সময়সূচিতেও পরিবর্তন
4h ago

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
17h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
21h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
23h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
1d ago
More from মহানগর
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
2d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
2d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
2d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
2d ago
