নিউটাউনের গৌরাঙ্গ নগরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান!

মধ্যরাতে আগুন আতঙ্ক, পুড়ে ছাই নিউটাউনের গৌরাঙ্গ নগর বাজারের (Gauranga Nagar Market, Newtown) অন্তত ১৪ থেকে ১৫ টি দোকান! মাথায় হাত ব্যবসায়ীদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর মিলেছে। একের পর এক সিলেন্ডার বিস্ফোরণের শব্দ পেতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।
Sponsored

রাজারহাট নিউটাউন (Rajarhat-NewTown) সংলগ্ন বাগজোলা খালপাড়ের গৌরাঙ্গ নগর বাজার এলাকা অত্যন্ত ব্যস্ততম এক জায়গা। ঘিঞ্জি এলাকায় ছোট-বড় মিলিয়ে একাধিক দোকান রয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিটের জেরেই এই আগুন লেগেছিল। তা থেকে একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। পরবর্তীতে তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। কীভাবে ভাবে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন বিধায়ক।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
11h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
14h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
16h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
18h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
