Site Logo

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

EBBS Desk·
ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও আবহাওয়ার সামান্য উন্নতি হতেই জোর কদমে উদ্ধার কাজ চালায় সেনা। পুলিশের অনুমান এখনও অন্তত তিনটি দেহ ভেতরে রয়েছে। বৃহস্পতিবার রাতে থ্রিডি ক‌্যামেরা (3D Camera), নাইট ভিশন ক‌্যামেরা (Night Vision Camera) ব্যবহার করে উদ্ধারকাজ চালায় NDRF। ব্যবহার করা হয় বিশেষ প্রযুক্তিসম্পন্ন ড্রোনও। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।।

Sponsored

Sranchi In Article

প্রাকৃতিক দুর্যোগে বৃহস্পতিবার দফায় দফায় ব‌্যাহত হয়ে পড়ে তারাতলার উদ্ধারকাজ। একদিকে অঝোরে বৃষ্টি অন্যদিকে মুহুর্মুহু বাজ পড়ায় উদ্ধার কাজে ব্যবহৃত অ‌্যাঙ্কেল কাটার, ড্রিলিং যন্ত্র সাময়িকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে। ধ্বংসস্তূপের ভিতরে জল জমে থাকার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনাস্থলের উল্টোদিকেই সেনার চিকিৎসা শিবির খোলা রয়েছে। মুখ্যসচিবকে পুঙ্খানুপুঙ্খ আপডেট দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। শুক্রবারও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। যত দ্রুত সম্ভব উদ্ধারকাজ শেষ করার চেষ্টা চালানো হচ্ছে।

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from মহানগর

View All →